তাকে নিয়ে লিখলে লিখার শেষ হবে না,
সে আমার জীবনের সবচেয়ে শান্তির প্রতীক প্রিয়তমা ইমমমম।
আমরা জানি, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং প্রতিদিন কিছু না কিছু দেওয়া।
আমরা দিই, আমরা গ্রহণ করি, আমরা সহ্য করি, আবার সার্ভাইভও করি।
খুশিগুলো তুলে ধরি আর ছড়িয়ে দিই।
তাকে দিতে চাই
নিশ্চয়তা, দিতে চাই বর্তমানের সবটুকু জুড়ে,
যেন সে জানে আমি থাকব তার সব কিছুতে, সব অবস্থায়।
পাশে থাকতে চাই, যেন তার দিনগুলো কখনো একঘেয়ে না হয়।
গুরুত্ব দিয়ে বুঝাতে চাই আমার প্রেমিক সত্ত্বা শুধুই তাঁর জন্যে যেন সে অনুভব করে তার উপস্থিতিই আমার জীবনের সৌন্দর্য।
ভালোবাসা পেয়ে যেন তার দুঃখ আমার কাঁধে এসে বিশ্রাম নেয় এবং ফ্রেশ হয় এটাই চাওয়া।
যেন আমরা দুজনই একে অপরের পাশে থেকে আরও ভালো মানুষ হয়ে উঠি এটাই কামনা করি মহান আল্লার কাছে।
সবশেষে, যেন একসাথে আমরা এই পৃথিবীতে কিছু কিছু কাজ রেখে যেতে পারি যা আমাদের স্মরণীয় করে রাখবে শতশত বছর।
সবশেষে…
এমিলী, তোমার হাসিই আমার প্রেরণা, তোমার শান্তিই আমার শান্তি, তোমার চাওয়াটাই চাওয়া।
ভালোবাসা, দোয়া আর স্নেহ রইলো তোমার প্রতি।
শুভ জন্মদিন, প্রিয়তমা। ![]()
11 Circular Road, Dhanmondi | 11-06-2025