আপনি কি সুন্দর মুহূর্ত জমাচ্ছেন নাকি শুধু ডিজিট?

আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পকেটের টাকার চেয়ে মোবাইল অ্যাপ বা ব্যাংক অ্যাকাউন্টের ডিজিট অনেক বেশি ভারী। আমরা সবাই কমবেশি সেই ডিজিট বাড়ানোর দৌড়েই আছি। কিন্তু এই ডিজিট বাড়াতে গিয়ে আমরা কি জীবনের আসল সম্পদ হারাচ্ছি না?

টাকার হিসাব বনাম সময়ের হিসাব

​আমার মনে হয়, টাকা-পয়সার হিসাব জীবনে এত বেশি করার দরকার নেই। আসল হিসাব হওয়া উচিত সময়ের। আপনি আপনার প্রিয়জনকে কতটা সময় দিচ্ছেন? পরিবার বা আত্মীয়দের সাথে কতটা সময় কাটাচ্ছেন? হাদিসেও আছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের জন্য দান করা সম্পদ বাড়ায়।

জমানোর চিন্তা বনাম প্রয়োজনের খরচ

​জীবনে চলার পথে অতিরিক্ত প্রয়োজন আসতেই পারে। অনেকেই তাই টাকা জমানোর চিন্তায় থাকেন। কিন্তু এমনও তো হতে পারে, আপনি কারও কাছ থেকে ধার নিলেন। ধারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তা সময়মতো পরিশোধের মানসিকতা রাখা, সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই দিয়ে দেওয়া।

কে আসল ধনী: ১০ কোটির মালিক নাকি ঋণী হয়েও সুখী যিনি?

​একটা বিষয় ভাবুন। যে লোক ব্যাংকে ১০ কোটি টাকা রেখেও কৃপণের মতো খরচ করে না, তার সাথে যার টাকা নেই বলে খরচ করতে পারে না, তার মৌলিক কোনো পার্থক্য নেই। দুজনেই ভোগ থেকে বঞ্চিত।

​আমি বরং সেই মানুষকে বড় করে দেখি, যিনি হয়তো ব্যাংকে লাখ টাকা জমাননি, কিন্তু প্রয়োজনে ঋণ করে হলেও নিজের পরিবার বা প্রিয়জনের জন্য খরচ করতে দ্বিধা করেন না।

​কারণ দিন শেষে, ঋণ একসময় শোধ হয়ে যাবে। কিন্তু আপনার প্রিয়জনের সাথে কাটানোর যে সময়টা একবার চলে যাবে, তা আর কখনোই ফিরে আসবে না।

সিদ্ধান্ত আপনার

​জীবন সীমিত, সময় সীমিত। তাই সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কোনটির ব্যবস্থাপনা করবেন? শুধু মানি ম্যানেজমেন্ট, নাকি টাইম ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং মেন্টাল হেলথ ম্যানেজমেন্ট?

​#activealamin #Digital_marketing #Lifeskills #softskills #marketing #metaMarkeitng #consultant #Marketer #TimeManagement #RelationshipManagement #MoneyManagement #MentalHealth #Priorities #LifeLessons #Family

Are You Collecting Beautiful Moments Or Just Digits?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

একজন ডিজিটাল মার্কেটার, মেটা অ্যাডস এক্সপার্ট, ওয়েব ডেভেলপার এবং উদ্যোক্তা।

ফলো করুন