আপনি কি শুধুই একটি পদবী নাকি অন্য কিছু?

আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন কাকে দেখতে পাই? একজন সিইও, একজন ম্যানেজার, নাকি একজন রক্তমাংসের মানুষকে? আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, আমরা মানুষকে তার ভিজিটিং কার্ড দিয়ে বিচার করি। কিন্তু ভিজিটিং কার্ডের ওই ছোট কাগজটা কি আসলেই আমাদের পুরোটা ধারণ করতে পারে?

আজকাল আমরা ডেজিগনেশন বা পদবীকে আমাদের আইডেন্টিটি বা পরিচয় বানিয়ে ফেলেছি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা সেই পদবীর মুখোশটা পরে থাকি। সমাজ এটাই দেখতে চায়। সমাজ চায় আপনি কত বড় পদে আছেন, আপনার ক্ষমতা কতটুকু। আর এই সমাজের চোখে বড় হতে গিয়ে আমরা ধীরে ধীরে কৃত্রিম হয়ে যাচ্ছি। আমাদের হাসি, কথা বলা, চলাফেরা সবকিছুই মেপে মেপে করতে হয়।

কিন্তু আইডেন্টিটি বা পরিচয় সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এটা হলো আপনার ভেতরের আসল সত্তা। আপনি আসলে কী চান, কী করতে আপনার ভালো লাগে, বৃষ্টির দিনে জানলার পাশে বসে থাকতে আপনার কেমন লাগে, কিংবা কোনো শিশুর হাসি দেখলে আপনার মনের ভেতর কেমন অনুভূতি হয়। এটাই আসল আপনি। পদবী একদিন কেড়ে নেওয়া হতে পারে, চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনার এই ভেতরের আমিটা কখনোই হারাবে না।

আমরা যখন পদবীর চেয়ে নিজের আইডেন্টিটিকে বেশি গুরুত্ব দেব, তখন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তখন আর কৃত্রিমতার আশ্রয় নিতে হবে না। আসুন, আমরা পদবীর ভার কমিয়ে একটু মানুষ হওয়ার চেষ্টা করি। নিজের ভেতরের সত্তাকে সম্মান করি। কারণ দিনশেষে ওই পদবীটা কবরে আপনার সাথে যাবে না, যাবে আপনার কর্ম, মানুষের সাথে করা ব্যবহার এবং আপনার আসল পরিচয়।

11 Circular,Road,Dhaka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

একজন ডিজিটাল মার্কেটার, মেটা অ্যাডস এক্সপার্ট, ওয়েব ডেভেলপার এবং উদ্যোক্তা।

ফলো করুন