আজ ১৬ই ডিসেম্বর। ক্যালেন্ডারের পাতায় শুধুই একটি দিন নয় বরং আমাদের অস্তিত্বের জানান দেওয়ার দিন। একাত্তরে আমরা লড়েছিলাম ভূখণ্ডের স্বাধীনতার জন্য আর আজ ২০২৪ সালে আমাদের লড়াই অর্থনৈতিক ও দক্ষতা অর্জনের স্বাধীনতার জন্য।
বিজয় মানেই তো এগিয়ে যাওয়া। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশে আজ আমরা যখন ডিজিটালি বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরছি, তখনই প্রকৃত বিজয় সার্থক হচ্ছে। আসুন, বিজয়ের এই দিনে প্রতিজ্ঞা করি নিজেদের স্কিল বা দক্ষতা দিয়ে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব।
বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।