হাত চলে যায় রিলসের দিকে?

আমরা সবাই একই ফাঁদে পড়েছি। হাতে ফোন নেওয়া মাত্রই স্ক্রল করা শুরু। বিছানায়, টয়লেটে,বাসে কিংবা খাবার খেতে বসে। কোনো খানেই যেন বাদ যায়না ফোনটা আমার।একটা রিলস শেষ হতে না হতেই আরেকটা, তারপর আরেকটা। সময় কীভাবে চলে যায়, তা টেরও পাওয়া যায় না। আপনি হয়তো ভাবছেন, কেন এমন হচ্ছে? কেন আপনার ইচ্ছার বিরুদ্ধেও আপনি স্ক্রল করেই যাচ্ছেন?

​মূল কারণ হলো ডোপামিন লুপ (Dopamine Loop)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তৈরিই হয়েছে এই ডোপামিন লুপকে কাজে লাগানোর জন্য। যখনই আপনি একটি নতুন বা মজার কিছু দেখেন, আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয়। এটি আপনাকে তাৎক্ষণিক আনন্দ দেয় এবং এই আনন্দের অনুভূতিটি আরও একবার পাওয়ার জন্য আপনার মস্তিষ্ক আপনাকে বারবার স্ক্রল করতে উৎসাহিত করে।

প্ল্যাটফর্মের ডিজাইন কৌশল: রিলস বা শর্টস ভিডিওগুলি তৈরিই হয় ছোট ছোট, দ্রুতগতির এবং আসক্তিমূলক করে। তারা আপনার মনোযোগ কেড়ে নেয় এবং আপনার মস্তিষ্ককে একটি ‘পুরষ্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনি যখন একটি রিল শেষ করেন, আপনার মস্তিষ্ক জানে যে পরবর্তী রিলটি হয়তো আরও মজার হবে, তাই আপনি না চাইলেও ‘নেক্সট’ করতে বাধ্য হন। এটি ক্যাসিনো বা স্লট মেশিনের মতো এক প্রকার মানসিক জুয়া।

মুক্তি পাওয়ার উপায় কী আছে?

​১. ট্রিগার সনাক্ত করবেন কখন আপনি স্ক্রল করা শুরু করেন? কি করতে গিয়ে ফোন হাতে নেন? (যেমন: ঘুম থেকে উঠেই, কাজের ফাঁকে, একা বোধ করলে?) এই ট্রিগারগুলি চিহ্নিত করবেন প্রথমে।

২. বিকল্প অভ্যাস তৈরি করতে হবে: যখনই স্ক্রল করার ইচ্ছা জাগে, তার বদলে অন্য কিছু করুন। যেমন: পাঁচ মিনিট হাঁটা, এক গ্লাস জল খাওয়া, বা একটি বইয়ের পাতা উল্টানো।

৩. স্ক্রিন টাইম সীমাবদ্ধ করবেন আপনার ফোন সেটিংসে গিয়ে অ্যাপগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা (টাইম লিমিট) সেট করবেন অথবা সব এ্যাপের নোটিফিকেশন অফ করবেন। যখন দরকার তখনি কেবল নির্দিষ্ট App-এ ঢুকবেন।

৪. নোটিফিকেশন বন্ধ করতে পারেন আগেই বলেছি অপ্রয়োজনীয় সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন, যাতে আপনার মনোযোগ বারবার বিঘ্নিত না হয়।

​এটি আপনার ইচ্ছাশক্তির দুর্বলতা নয়, বরং একটি অত্যন্ত শক্তিশালী অ্যালগরিদমের ফাঁদ। এই ফাঁদ থেকে বের হতে কৌশলগত হতে হবে। যে কৌশল নিজের বাঁচার কৌশল। একান্তই নিজের ব্রান্ড ডেভেলপমেন্টের কৌশল।

১১ সার্কুলার রোড ঢাকা | 30-11-2025 | 12:20 AM

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

একজন ডিজিটাল মার্কেটার, মেটা অ্যাডস এক্সপার্ট, ওয়েব ডেভেলপার এবং উদ্যোক্তা।

ফলো করুন