২০২৬ সাল এবং আমার একটি বিশেষ প্রতিজ্ঞা

Habit Challenge-2026

২০২৬ সালটা আর দৌড়াদৌড়িতে কাটাতে চাই না। এবার থাকতে চাই পারপাসে বা নির্দিষ্ট উদ্দেশ্যে। তবে ২০২৫ সালের মতো এই উদ্দেশ্য শুধু আমার নিজের জন্য নয়।

আমার লক্ষ্য হলো, ২০২৬ জন মানুষের পারপাস বা জীবনের লক্ষ্য খুঁজে বের করতে সাহায্য করা।

আমাদের চারপাশে অনেক মানুষ ভীষণ কষ্টে আছেন। এই কষ্টের মূল কারণ হলো কনফিউশন বা দ্বিধা। তারা জানেন না তারা আসলে কে। কিসে তারা ভালো। কিংবা কোন পথে গেলে তারা ভেঙে পড়বেন না বরং আরও শক্ত হবেন।

আমি মানুষকে জোর করে বা চাপিয়ে দিয়ে কিছু করানোতে বিশ্বাসী নই। আমি চাই মানুষ তার ব্যক্তিত্ব অনুযায়ী কাজ করুক। নিজের কমফোর্ট জোনে থেকেও একটি প্রোডাক্টিভ জীবন গড়ে তুলুক।

কারণ সবাই এক রকম নয়। একই রুটিন, একই স্বপ্ন বা একই প্রেসার মানুষকে তৈরি করে না বরং ভেঙে ফেলে।

পারপাস বা জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার আসল জায়গা হচ্ছে হ্যাবিট মেকিং বা অভ্যাস গঠন। আমার কাছে হ্যাবিট মানে কোনো মোটিভেশনাল চ্যালেঞ্জ নয়। হ্যাবিট মানে হলো আইডেন্টিটি বা পরিচয়।

ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হওয়াটা আপনার আইডেন্টিটি নয়, এগুলো আপনার ডেজিগনেশন।

হ্যাবিট আমরা সে সব কাজেই করতে পারি যেগুলো আমরা সব সময় করি। যেমন আমার প্রার্থনাগুলো সঠিক সময়ে করা, ফিক্সড টাইম করে কাজ করা কিংবা ডেইলি ডিসিপ্লিন এর চেকলিস্ট ফলো করা। এসব কাজ অভ্যাসে পরিণত হলে তা ভেতর থেকে মানুষকে আপডেট করে দেয়।

কিন্তু সবার জন্য একই হ্যাবিট কাজ করে না। যেটা একজন নিজে ডেভেলপ করতে চায়, সেটাই তার হ্যাবিট এবং সেটাই তার পথ।

আমি একটি সহজ ফর্মুলায় বিশ্বাস করি: Personality > Purpose > Habit > Identity > Life

২০২৬ আমার জন্য শুধু ক্যালেন্ডারের একটি বছর না। এটা একটা কমিটমেন্ট। মহান সৃষ্টিকর্তা চাইলে এই যাত্রা শুধু আমার না, অনেকের হবে।

আপনি যদি নিজের জীবনটা আরেকজনের মতো কপি না করে নিজের মতো করে গুছাতে চান, তাহলে হয়তো এই কথাগুলো আপনার জন্যই।

One Response

  1. মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

একজন ডিজিটাল মার্কেটার, মেটা অ্যাডস এক্সপার্ট, ওয়েব ডেভেলপার এবং উদ্যোক্তা।

ফলো করুন