এলোমেলো জীবন, পরিকল্পনা করি, বাট পরিকল্পনা বাঁধভাঙা পানির মতো ছুটে চলে নিজ গতিতে। পূর্ণ করে তার নিজের স্থান। কী এক অপার স্বাধীনতা! শুধু একলা চলার নিরোধ গতি। কী বিস্ময় জীবন।
রুটিন কখনো জীবন নয়। পরিকল্পনা একটা জগৎমাত্র। আমরা জানি না কোথায় যাচ্ছি। আমরা ঠিক নদীতে ভাসমান কচুরিপানার মতো, যে জানে না তার গন্তব্য।
মুহূর্তকে অনুভব করি। সেটাই জীবন।