আমি এমিলীকে খুব বেশি প্রশংসা করি না। বাট এটা বুঝি যে করা উচিত।
ওর রান্না, ওর ধৈর্য, ওর নীরব ত্যাগ এসবের জন্য হয়তো কখনো আলাদা করে বাহবা দেই না।
দেওয়াটা খুবি জরুরী বলে মনে করি কিন্তু হয়না দেওয়া।
স্বীকৃতি দেওয়ার ভাষা আমার জানা নেই, বা হয়তো আমি অভ্যাস করি নাই।
অভ্যাসটাও হওয়া জরুরী বলেই মনে করি।
কিন্তু আমি ওকে স্টাডি করি।
খুব মন দিয়ে।
ওর চোখের ভাষা, হঠাৎ চুপ হয়ে যাওয়ার কারণ, কোন কথায় ওর মন খারাপ হয় এসব আমি বুঝতে চেষ্টা করি।
ভালোবাসা আমার কাছে সব সময় শব্দ না, অনেক সময় নীরব পর্যবেক্ষণ।
এমিলী আমাকে প্রয়োজনীয় সব গিফ্ট কিনে দেয়।
আমি চাই কিনা না চাই ও ঠিকি বুঝে ফেলে।
আমি হয়তো বারবার বলি না, “আমি তোমাকে ভালোবাসি”
কিন্তু সত্যিটা হলো, আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা যদি কাউকে দিয়ে থাকি, সে এই মেয়েটাই।
এই মেয়েটা আমার হাত ধরেছিল তখন,
যখন আমার হাতে কিছুই ছিল না।
না অর্থ, না স্ট্যাটাস, না ভবিষ্যতের নিশ্চয়তা।
যদিও নিশ্চয়তা বলে মানুষের কিছু আছে বলে আমি বিশ্বাস করিনা।
একদম শূন্য হাতে দাঁড়ানো একজন মানুষের হাত ধরা সহজ না
এমিলী সেটা করেছিল। এজন্যেই সে আলাদা এবং সবার থেকে প্রিয় সে।
ও আমার সাথে দাঁড়িয়েছিল সম্ভাবনার আগে, ফলাফলের পরে না।
আমার স্বপ্নের পাশে ছিল, প্রমাণের আগে।
এই জায়গায় খুব কম মানুষ আসে।
আমি হয়তো পারফেক্ট স্বামী না।
আমি হয়তো আবেগ প্রকাশে কাঁচা।
কিন্তু আমি জানি
এই মেয়েটার প্রতি আমার ভালোবাসা শব্দে নয়, মনের গভীরে এবং অন্তরে।
এমিলী শুধু আমার স্ত্রী না।
ও আমার শুরুর বন্ধু।
ও জানে আমি কোথা থেকে এসেছি, কতটা শূন্য ছিলাম।
আর তাই ওর হাত ধরা মানে শুধু ভালোবাসা না
ওটা বিশ্বাস।
আমি কম বলি।
কিন্তু আমি ভেতরে খুব গভীরভাবে জানি
এই মেয়েটা আমার জীবনের সবচেয়ে সত্য মানুষ।
লাভিউ সোনামনি, ১১ সার্কুলার রোড,ঢাকা
2 Responses
মাঝেমধ্যে অবাক হই। এতো ভালোবাসা যায় কিভাবে!
এত্ত সুন্দর ভাবে প্রকাশ করতে পারেন কিভাবে! ভালোবাসি আমিও।
ইতি
আপনার সোনামণি ❤️
Love You সোনমানি ♥