কখনও ভেবে দেখেছেন, ফেরেস্তাদেরও কি গোপন কথা থাকে?
সূরা বাকারার এক অলৌকিক ঘটনার মধ্যে লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর।
আল্লাহ তায়ালা যখন হযরত আদম (আ.)-কে পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, তখন ফেরেস্তাদেরও তা বলতে বললেন। কিন্তু তারা পারলেন না। এরপর আল্লাহ তাদের জানালেন তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো সবই আমি জানি।
এই ঘটনাটি শুধু জ্ঞানের সীমা নয়, বিনয়ের শিক্ষাও দেয়। ফেরেস্তারা তাদের সীমাবদ্ধতা বুঝেছিল, আর আল্লাহ তাদের গোপন কথাও জানতেন, কিন্তু প্রকাশ করেননি যাতে তারা লজ্জিত না হয়।
আমাদের শিক্ষা হচ্ছে..
কারো গোপন বিষয় প্রকাশ করা এক প্রকার আমানতের খেয়ানত।
পরিবারে, সমাজে, বা বন্ধুদের মধ্যে—যার কথা গোপন, সেটাই থাকবে গোপন।
মানুষকে ছোট করা যায় না—যেমন আমরা দেখি সুরা আবাসা-তেও।
পবিত্র কুরআনের রেফারেন্স দেওয়া আয়াতটা
“হে আদম! তাদেরকে ওইসব নাম বলে দাও।”
তারপর যখন তিনি বলে দিলেন, আল্লাহ বললেন,
“আমি কি তোমাদের বলিনি যে আমি জানি আসমানসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো ও যা তোমরা গোপন রাখো।”
— সূরা আল-বাকারা: ৩৩
#activealamin #Lifeskills #softskills #IslamicWisdom #Digital_marketing #consultant #Marketer #metaMarkeitng