ছোট ছোট মুহূর্তকে অনুভব করাই জীবন

ব্যস্ত সকালের সবকিছু একপাশে সরিয়ে রেখে মাত্র ৩০টি মিনিট নিজেকে দিন। দেখবেন, মনটা ভীষণ হালকা লাগবে। সেইসাথে কত রকমের চিন্তা মাথায় আসবে, কত স্মৃতি উঁকি দিবে তার ঠিক নাই।
​নিজের কাজের মাঝেই কাছের মানুষগুলোর ছোট ছোট আবদার বা কাজ গুছিয়ে দিয়ে দেখুন, তারা কতটা খুশি হয়। স্রেফ এক কাপ কফি বানিয়ে দিয়েই হয়তো উপহার পেতে পারেন তাদের চমৎকার সেই হাসিটা।

​দিনের কাজ শুরু করতে নাহয় একটু দেরিই হলো, তা নিয়ে নিজেকে দোষ দেবেন না। এক ঘণ্টা পরেই কাজ শুরু করুন। আল্লাহ তো কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না।
​কোনো একটা দিন স্ত্রীর ঘরের সব কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিন। দেখবেন, তার মনের আনন্দ আকাশ ছোঁবে। সে না হয় একটু আধটু রাগ করুক, তর্ক করুক; তার সেই মান-অভিমানটুকুও হাসিমুখে মেনে নিন।
​ভোরে ওঠার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো কোনোদিন ঘুম ভাঙতে ৮টা-৯টা বেজে গেল। বেশি ভাববেন না, ওটাই আপনার আজকের সকাল! আবার কোনো কোনো নির্ঘুম রাতে মনে হতে পারে, পুরো পৃথিবীর বুকে আপনিই একমাত্র জেগে আছেন। রাতটা নাহয় জেগেই উপভোগ করলেন!


​নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য কাটানো প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক। স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে, সৃষ্টিকর্তা আমাদের প্রিয় মানুষের চোখে চোখ রেখে জীবনের আসল সুন্দর সময়টুকু কাটানোর তৌফিক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

ডিজিটাল বিজনেস কনসালটেন্ট ও উদ্যোক্তা

ফলো করুন

Receive the latest news

আপনার বিনজেসকে নতুন করে নিজের চোখে দেখতে + ইনকাম 2x+ করতে