পিছিয়ে পড়বে অন্যরা, আপনি আগাবেন যদি শেখার পেছনে ব্যয় করেন

আমাদের সমাজে একটা ব্যাপার খুব চোখে পড়ে ৯৯% মানুষ নিজের শেখার জন্য টাকা খরচ করতে গেলে দুইবার ভাবে। অথচ এটা ভাবার কিছুই নেই। কেন জানেন? কারণ শেখার পেছনে খরচ করা মানেই নিজের পার্সোনাল ব্র্যান্ডিং-এর পেছনে খরচ করা।

আপনি যেই কাজই করেন না কেন, আপনার পরিচিতি, আপনার যোগ্যতা, আপনার সম্মান সবকিছুই নির্ভর করে এই ব্র্যান্ডিংয়ের ওপর। তাই নিজের শেখার পেছনে খরচ না করলে, সময়ের সাথে সাথে আপনি পিছিয়ে পড়বেন।

ধরেন, গতকালই আমি একটা ট্রেইনিং থেকে পাওয়া সম্মানির টাকা দিয়ে ২টা বই আর একটা পেইড টুল কিনেছি। কেন? কারণ এগুলো আমার শেখার গতি কয়েকগুণ বাড়িয়ে দেবে। আর আমি বিশ্বাস করি আজকের এই ছোট ছোট ইনভেস্টমেন্টই আগামী দিনের বড় সাফল্যের চাবিকাঠি।

এখন প্রশ্ন হলো আপনারা যখন সম্মানি বা আয় পান, তখন সেটা দিয়ে কী করেন?
শুধু খরচ করেন, নাকি নিজের ভেতরে ইনভেস্ট করেন?

কারণ সত্যিটা হলো যিনি নিজের শেখার পেছনে খরচ করেন, আগামীকাল সবাই তাঁর কাছ থেকেই শিখতে চায়, কিনতে চায়, এবং অনুসরণ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

ডিজিটাল বিজনেস কনসালটেন্ট ও উদ্যোক্তা

ফলো করুন

Receive the latest news

আপনার বিনজেসকে নতুন করে নিজের চোখে দেখতে + ইনকাম 2x+ করতে