স্বপ্নবাজ, মিশুক আর সম্ভাবনায় বাঁচা সেই মানুষটা হয়তো আপনি নিজেই = ENFP

আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা মানুষের ব্যক্তিত্বের ইন্ডিকেটর Personality Type Indicator।
ইন্ডিকেটর দেখে আমরা অনেক কিছু আঁচ করি। যেমন কেউ ভালো ছাত্র কিনা বুঝতে আমরা দেখি তার রোল কত, আগের ক্লাসে A+ পেয়েছে কিনা। ঠিক তেমনি ব্যক্তিত্বেরও কিছু ইন্ডিকেটর আছে। এই সিরিজে আমরা মোট ষোলটি টাইপ নিয়ে জানব।
আজকের টাইপ ENFP, যাকে বলা হয় “The Campaigner”। ইজি করে বললে- প্রচারক / মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করে এমন ব্যক্তি। আর সত্যি বলতে, এই টাইপটা আমি নিজেই অনেকটা ধারণ করি। তাই ভেতর থেকেই বলছি।
যে চার অক্ষরে ENFP তৈরি:
E (Extraversion): বাইরের জগৎ ও মানুষের সাথে মিশে আনন্দ পায়, আর সেখান থেকেই এনার্জি গেইন করে।
N (Intuition): অনেক কিছু অ্যানালাইসিস ছাড়াই বুঝে ফেলে। বিশ্বাস করে everything is interconnected, প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা একে অপরের সাথে জড়িত।
F (Feeling): সিদ্ধান্ত নেওয়ার সময় ইমোশনকে একটু বেশি প্রাধান্য দেয়।
P (Perceiving): আগে থেকে সিদ্ধান্ত আটকে রাখে না, সম্ভাবনা খোলা রাখে; পরিস্থিতি বুঝে কাজকে প্রাধান্য দেয়।
তাদের স্বভাব
ENFP-রা একই সাথে দুই মেরুর মানুষ। একদিকে উদ্দীপিত, মিশুক – সহজেই যে কারও সাথে মিশে যায়। আবার আরেকদিকে গভীর, নিরবচ্ছিন্ন চিন্তায় নিমগ্ন থাকতেও ভালোবাসে।
তারা কখনো থেমে থাকতে চায় না। নিত্যনতুন ভাবনা, নতুন অনুভূতি-এসবের মিশ্রণে তারা সামনে এগিয়ে যায়।
তাদের কাছে ব্যক্তিগত সম্পর্ক অমূল্য। পেশাগত সাফল্য, সোশ্যাল ডেজিগনেশন বা স্ট্যাটাসের চেয়ে তারা মানুষের সাথে সম্পর্ককে বেশি মূল্য দেয়।
সবচেয়ে বড় শক্তি
ENFP-র আসল পাওয়ার—Creativity ও Visionary Thinking।
তারা স্বভাবজাত storyteller ও influencer। মানুষকে নিজের সম্ভাবনা বুঝতে সাহায্য করে। নতুন ধারণা বা চ্যালেঞ্জের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। আর যেকোনো টিমে বন্ধুত্বপূর্ণ, ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে।

সীমাবদ্ধতাঃ যেখানে আটকে যায় –
কিন্তু কিছু দুর্বলতা তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়:

১. প্রায়োরিটি ঠিক করতে পারে না, সহজেই ডিফোকাসড হয়ে যায়।
একসঙ্গে অনেক কিছুতে জড়িয়ে পড়লে ফোকাস হারিয়ে যায়।
২. প্রবল আগ্রহ নিয়ে শুরু করলেও সময়ের সাথে আগ্রহ চলে যায়। নতুন উত্তেজনাপূর্ণ আইডিয়া এলে আগেরটার মনোযোগ কমে যায়—ফলে অনেক স্বপ্ন ও পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায়।
নতুন কিছু শুরু করা যতটা রোমাঞ্চকর, শেষ করা ততটাই ক্লান্তিকর মনে হয়।
সত্যি বলতে, এগুলো আমার নিজের জীবনেও বারবার হয়েছে।

সমাধান: অগোছালো জীবনকে গোছানোর সিস্টেম
ENFP-দের ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে সিস্টেমের ওপর ভরসা করতে হয়।

কার্যকর কিছু উপায়:
১. Not-To-Do List তৈরি করুন। কী কী করা যাবে না – সেই তালিকাটাই ফোকাস ধরে রাখে।
ডেডলাইন দিন। বড় কাজকে ছোট ছোট চাঙ্কে ভাগ করে প্রতিটির জন্য সময় বেঁধে দিন।
একটা করে শেষ করুন। একাধিক প্রজেক্টে একসাথে না ঝাঁপিয়ে, একটা কাজ শেষ করে তবেই পরেরটায় হাত দিন।
সেরাটা বেছে নিন। তিনটা পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা বেছে সেটাই আগে করুন।
Eisenhower Matrix মানুন। কাজকে দুই ভাগে দেখুন Urgent (জরুরি) ও Important (গুরুত্বপূর্ণ)। যেটা একই সাথে জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেটা আগে ও দ্রুত করুন।
Accountability Partner রাখুন। কেউ যদি নিয়মিত আপডেট জিজ্ঞেস করে, ENFP তখন কাজটা অনেক ভালোভাবে করে।
Fixed Time Block করুন। নির্দিষ্ট সময় বেঁধে কাজ করলে অগোছালো ভাবটা কমে।
যা একা করতে ভালো লাগে না, সেই কাজগুলো টিমওয়ার্কে করুন।
প্রতিটি আইডিয়ার জন্য একটা SMART Goal সেট করুন। আর বাস্তবধর্মী, বিশ্লেষণধর্মী মানুষের পরামর্শ নিন—কারণ আবেগে অনেক সময় ভুল হয়ে যায়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ENFP-কে ভাবতে হবে, “অন্যকে খুশি করার চেয়ে আসলে আমি কী চাই, আমার কী দরকার?”

সবশেষে_
ENFP-দের জন্য একটা সাধারণ To-Do List-ই একদিন বড় অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াতে পারে। কারণ তারা অনেক কাজের সাথে যুক্ত থাকতে ভালোবাসে শুধু সেই শক্তিটাকে একটা কাঠামোয় বাঁধতে পারলেই হলো।
আপনার কল্পনা আপনার সম্পদ। শুধু সিস্টেম দিয়ে সেটাকে বাস্তবে নামান।

 

 

আপনার টাইপ কোনটি জানতে ক্লিক করুন এই লাইনে–    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

activeAlamin

আল-আমিন

ডিজিটাল বিজনেস কনসালটেন্ট ও উদ্যোক্তা

ফলো করুন

Receive the latest news

আপনার বিনজেসকে নতুন করে নিজের চোখে দেখতে + ইনকাম 2x+ করতে